মোরেলগঞ্জে দীর্ঘ ২৫ বছর পর নিজ পরিবারে ফিরে এলেন নুপুর আক্তার
মোরেলগঞ্জ বাগেরহাট
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২
অবশেষে দীর্ঘ ২৫ বছর পর নিজ পরিবারের সাথে মিলিত হলেন নুপুর আক্তার (৩২)। আজ থেকে ২৫ বছর পূর্বে মাত্র ৭ বছর বয়সে বাবা হাফেজ নুরুল হক ফকিরের ভয়ে বাড়ি থেকে নানাবাড়ি এসে বাজারে ঘুরতে যায় নুপুর। বাজারের লঞ্চ টার্মিনালে লঞ্চ দেখতে দেখতে লঞ্চের ভিতরে প্রবেশ করে সে। আর তখনই লঞ্চটি ছেড়ে দেয়। ফিরে আসবে ভেবে কাউকে কিছু বলেনি নুপুর৷ পরদিন ঢাকা সদরঘাটে পৌঁছায় সে। এখানে নেমে ঢাকার নাম শুনে বাড়ি ফিরতে আবার লঞ্চ উঠে নুপুর।
তবে এবার ভুল লঞ্চে উঠে নামে সে ভোলার চরফ্যাশনে। এভাবেই হারিয়ে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায়নি তাকে। অবশেষে গত ২২ ফেব্রুয়ারি দীর্ঘ ২৫ বছর পর স্বামী- সন্তান নিয়ে নিজ জন্মস্থান আর পরিবারের কাছে বাড়িতে হাজির নুপুর। নিখোঁজের এতোদিন পর ঘরে ফেরায় তার পরিবার ও প্রতিবেশীরা আনন্দের জোয়ারে ভাসছে।
খবর পেয়ে সরেজমিনে দেখা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হাফেজ নুরুল হক ফকিরের বাড়িতে এমনই আনন্দের বন্যা।
নুপুরের বাবা বয়োবৃদ্ধ নুরুল হকের বাড়িতে নুপুরের মা, ৪ ভাই, ভাইয়ের স্ত্রী-সন্তানেরা, অন্য ৩ বোন-ভগ্নিপতি এবং তাদের সন্তানেরা নুপুরের স্বামী মাহবুবুর রহমান,দুই ছেলে আদনান (৯) ও আরিয়ান (২) সহ বহু আত্মীয় স্বজনের এক মেলা বসে। নুপুর আর তার স্বামী-সন্তানকে বরণ করে নেন সবাই। ৮ ভাই-বোনের মধ্যে নুপুর ষষ্ঠ।
নুপুরের পরিবার জানায়, আজ থেকে ২৫ বছর পূর্বে অর্থাৎ ১৯৯৭ সালে বাবার বকাঝকার ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নুপুর। গ্রামের সহজ সরল ৭ বছর বয়সের সেই নুপুর পথ হারিয়ে ওঠেন ভোলা জেলার চরফ্যাসনে। সেখানে তাকে পথে বসে কান্নারত দেখতে পেয়ে মধ্যবয়সী একজন নিয়ে তার বাড়ি আশ্রয় দান করেন। পরে কন্যা সন্তানপ্রেমী এক দম্পতি নুপুরকে নিজেদের মেয়ে হিসেবে সেখান থেকে গ্রহণ করে। পরবর্তীতে এ দম্পতিই তাকে নিজ কন্যার মতো লালন-পালন করতে থাকেন,শিখিয়েছেন লেখাপড়া, দিয়েছেন বিয়ে।
আজ সেই নুপুর আক্তার মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন। স্বামী মাহবুবুর রহমান ঢাকায় একটি কোম্পানির চাকরি করেন। তাদের ঘরে রয়েছে আদনান(৯) ও আরিয়ান (২) নামে দুটি ছেলে। পালক বাবা-মা, ভাই এবং পরবর্তীতে স্বামী- সন্তান নিয়ে সুখেই ছিলেন নুপুর। কিন্তু রক্তের টানে পরিবারের সন্ধানে সর্বদাই তিনি বিষন্ন থাকতেন। তার শশুরবাড়ির লোকেরা নুপুরের এ বিষন্নতা লক্ষ্য করতেন। পরে স্বামীর এক আত্মীয়ের মাধ্যমে ' আপন ঠিকানা'র আরজে কিবরিয়ার সাথে যোগাযোগ করে তার স্টুডিওতে নুপুরের হারিয়ে যাওয়ার গল্প প্রচার করা হয়। সবকিছু মিলে গেলে নুপুরের পরিবার আরজে কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে। এভাবেই নুপুর ২৫ বছর পর তার নিজ পরিবার ফিরে পান।
গত ২২ ফেব্রুয়ারি মোরেলগঞ্জে তার বাবার বাড়িতে আসার পর তিনি তার স্বামী সন্তান নিয়ে বেড়িয়ে চলেছেন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে। বর্তমানে (২৭ ফেব্রুয়ারি) তিনি পূর্ব চিপাবারইখালীতে তার মেঝ বোনের বাড়িতে বেড়াচ্ছেন।
তার মেঝ দুলাভাই আব্দুল কাদের জানান, আমরা শশুর বাড়িতে গিয়ে শুনতাম যে, তাদের সেঝ মেয়ে নুপুর হারিয়ে গেছে। এখন তাকে ফিরে পেয়ে সবাই খুশি। তাকে লালন-পালন করা বাবা- মায়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে বলতে চাই - তাদের মত মানুষ বিরল। তারা নুপুরকে মানুষের মত মানুষ বানিয়েছেন। লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন।
তবে নুপুর আক্তার মিডিয়ার সামনে কোন কথা বলতে রাজি হননি।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
